বাজারে ধানের জোগান স্বাভাবিক থাকলেও হঠাৎ করে চালের দাম বেড়ে গেছে। বিশেষ করে কোরবানির ঈদের পর থেকেই চালের দাম বাড়তি। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। বিষয়টি স্বীকার করে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, দাম কিছুটা বেড়েছে। তবে আর যেনো না বাড়ে সে ব্যাপারে সরকারের তীক্ষ্ণ নজর আছে।